কী তথ্য সংগ্রহ করি ও কেন
আপনি যখন অ্যাকাউন্ট খোলেন, আমরা আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেইল সংরক্ষণ করি — এটুকুই পরিচয় যাচাইয়ের জন্য দরকার। bKash, Nagad বা Rocket-এ জমা দেওয়ার সময় লেনদেনের রেফারেন্স নম্বর আমাদের সিস্টেমে রাখা হয়, কিন্তু আপনার ওয়ালেট PIN বা পাসওয়ার্ড আমরা কখনো সংরক্ষণ করি না। আপনার ডিভাইসের
-
1
ধরন, ব্রাউজিং সেশন ও IP ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হয় — এটা জালিয়াতি শনাক্তকরণ ও অ্যাকাউন্ট সুরক্ষায় কাজে লাগে। আমরা তৃতীয় পক্ষের কাছে আপনার তথ্য বিক্রি করি না। শুধু আইনি বাধ্যবাধকতা থাকলে বা আপনার অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি হলে সীমিত তথ্য শেয়ার হতে পারে। তথ্য সংরক্ষণের মেয়াদ নির্ভর
-
2
করে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকার ওপর — অ্যাকাউন্ট বন্ধ করলে নির্দিষ্ট সময় পর তথ্য মুছে ফেলা হয়। এই নীতি আপনার অঞ্চলের স্থানীয় আইনের সাপেক্ষে প্রযোজ্য। কোনো পরিবর্তন হলে আমরা আপনাকে মোবাইলে বা ইমেইলে জানাবো। আপনার যেকোনো সময় নিজের তথ্য দেখার, সংশোধনের বা মুছে ফেলার অনুরোধ জানানোর
-
3
অধিকার আছে।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।